প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় রাশিয়ায় এক ব্যক্তি তাঁর সাবেক প্রেমিকার পেছনে খরচ করা প্রায় ছয় শ ডলার ফেরত পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন। ক্রিমিয়াতে প্রমোদ ভ্রমণে গিয়ে এই অর্থ খরচ করেন ওই ব্যক্তি। রাশিয়ার গণমাধ্যমে এ কথা জানানো হয়। খবর এএফপির।
ওই নারীর নাম নিনা গুরসকায়া। স্থানীয় এফ এম রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁদের প্রেমের সম্পর্ক ভালোই চলছিল। তিনি ওই ব্যক্তির সঙ্গে ঘুরতে যেতেন ও উপহার পেতেন। কয়েক মাস আগে ছুটিতে তারা ক্রিমিয়ায় ভ্রমণে যান।
গুরসকায়া বলেন, ‘সেটা ছিল একটা প্রমোদ ভ্রমণ। কথা ছিল, সে আমাকে আনুষ্ঠানিকভাবে প্রেমের প্রস্তাব দেবে। কিন্তু সে তা করেনি। তাই আমি খেপে গিয়েছিলাম। এর পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাড়ি ফিরে আসি। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পর এক অপ্রত্যাশিত বিস্ময়ের মুখোমুখি হই। জানতে পারি আদালতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত আমার বিরুদ্ধে সমন জারি করেছে এবং ৪০ হাজার রাশিয়ান মুদ্রা (প্রায় ছয় শ মার্কিন ডলার) ফেরত দিতে বলেছে। সে আমার বিরুদ্ধে দুটি মামলা করেছে। তার কাছে খরচের সব রসিদও ছিল। তবে তার দুটি মামলাই পরবর্তীতে খারিজ হয়ে যায়। ওই ব্যক্তি এখন অন্য আরেকটি আদালতে মামলা করার চেষ্টা করছেন।
এদিকে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি বলেছেন, ‘ওই নারী প্রমাণ করতে পারবে না যে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। যা ছিল সেটা হলো উপহার বিনিময় বা বিনা টাকায় ভ্রমণ।’

About faridpur info 24
Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম।
ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই
প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
সম্পাদক ও প্রকাশক:
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০
0 comments :
Post a Comment