জে সিরিজের ফোনের দাম কমাল স্যামসাং

গ্যালাক্সি জে ৫ হ্যান্ডসেটের ২০১৫ সংস্করণটির দাম এক হাজার টাকা কমিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ১৬ হাজার ৯০০ টাকা দামের ফোনটি এখন এক হাজার টাকা কমে কেনা যাবে। এ ছাড়া ১১ হাজার ৪৯০ টাকা দামের গ্যালাক্সি জে২ হ্যান্ডসেটের প্রমোশনাল মূল্য হিসেবে ১০ হাজার ৪৯০ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন অফার সম্পর্কে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, ‘স্যামসাং পণ্যে বিভিন্ন নতুন অফার দেওয়ার চেষ্টার পাশাপাশি ডিভাইসগুলোকে গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করার চেষ্টা করি। প্রমোশনাল অফারের মাধ্যমে গ্রাহকেরা আকর্ষণীয় মূল্যে সেরা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।’


অনুমোদিত স্যামসাং স্টোরসমূহ থেকে কেনা স্যামসাং গ্যালাক্সি জে২ এবং গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটগুলোতে পাওয়া যাবে এ অফার পাওয়া যাবে। 
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment