উপজেলা পরিষদকে শক্তিশালী করতে প্রয়োজনে আইনের সংশোধন করা হবে -এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবী উপজেলা চেয়ারম্যানদের 

ফরিদপুর প্রতিনিধি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, উপজেলাকে শক্তিশালী করতে প্রয়োজনে আইনের সংশোধন করা হবে। উপজেলা হবে প্রশাসনের প্রধান কেন্দ্রবিন্দু।  
রোববার বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে এলজিআরডি মন্ত্রীর সাথে বাস্তবায়নাধীন ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার উপজেলা চেয়ারম্যানদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।   
মন্ত্রী বলেন, আওয়ামীলীগের জনভিত্তি আছে বলেই এমপিদের বেড়াজালের মধ্যেও উপজেলা চালু করেছে সরকার। তিনি বলেন, উপজেলা পর্যায়ের সকল ডিপার্টমেন্টকে উপজেলা চেয়ারম্যানদের অধীনস্ত করা হবে।  
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধুসহ ভারত উপমহাদেশের অনেক কীর্তিমানের জন্ম এই ফরিদপুর জেলায়। আমরা ফরিদপুরকে গুরুত্বপূর্ণ করে তুলতে কাজ করছি।  
সভায় ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে গোপালগঞ্জ সদরের উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়ার গোলাম মোস্তফা, কাশিয়ানীর জানে আলম বিরু, মুকসুদপুরের আশরাফুল আলম শিমুল, ফরিদপুরের নগরকান্দা উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, বোয়ালমারীর মোশাররফ হোসেন মুশা, আলফাডাঙ্গার মো. জালাল উদ্দিনসহ বৃহত্তর ফরিদপুরের ২৩জন উপজেলা চেয়ারম্যান অংশ নেন।   
ওই সভায় প্রস্তাবিত ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবী জানানো হয় উপজেলা চেয়ারম্যানদের পক্ষ থেকে। #  মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment