-প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন সাংবাদিকতার মানোন্নয়নে এ পেশায় প্রবেশকালীন যোগ্যতা নির্ধারণ করা প্রয়োজন। মফস্বল সাংবাদিকরা সুযোগ সুবিধা থেকে সদাই বঞ্চিত।
রোববার দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, মফস্বলের সাংবাদিকদের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা গেলে অনেকাংশেই হলুদ সাংবাদিকতা দূরিভ’ত হবে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরাদুল হকের সভাপতিত্বে এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল কুমার কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বক্তব্য রাখেন। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

0 comments :
Post a Comment