লিয়াকত আলী (লাভলু) চরভদ্রাসন ,
ফরিদপুরের চরভদ্রাসনে আজ রবিবার ভোর ৭ ঘটিকায় পশ্চিম বি,এস,ডাঙ্গীর তারা মোল্যার ছেলে আছলাম মোল্যার চুরি হয়ে যাওয়া গর্ভবতী ছাগল হেলিপোট এলাকার বানেছের ছেলে জুয়েল মাংস বিক্রির জন্য জবাই করে।আছলাম তার ছাগল খুজতে খুজতে বাজারে এসে কসাইর কাছে পায় ।জনতা কসাই কে ধরে থানা পুলিশে দেয় ।উপজেলা সেনেটারি অফিসার আবুল কালাম আজাদ প্রসিকিউটর দাখিল করেন । সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহি মেজিস্টেট জনাব পারভেজ চৌধুরী মোবাইল কোট এর মাধ্যমে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেস ১৯৫৯ এর ৬ (১)ধারা মোতাবেক ।( ২ লক্ষ) টাকা জরিমানা ও (২ বছরের ) জেল দেন । দুই মাস আগেও তাকে( ৫০হাজার) টাকা জরিমানা করা হয়ে ছিল ।

0 comments :
Post a Comment