অম্বিকাপুর ইউনিয়নে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর অম্বিকাপুর ইউনিয়নের বিশ্বাস ডাঙ্গি গ্রামে প্রায় ৫০ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেছেন। শনিবার সন্ধায় ইসলামপুর মসজিদ মাঠে পল্লী বিদুত্যায়নের আয়তায় বাড়িতে নতুন সংযোগ প্রদান করা হয়।
সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতোস হোসেন বাবর বিদ্যুত উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ফরিদপুরে একটি বাড়িতে আর মোমের আলো জ্বলবে না। মাননীয় এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি’র নির্দেশনায় ফরিদপুরের আনাচে কানাচে বিদ্যুতের আলো পৌছে জাবে। মন্ত্রির নিদের্শনায় আমারা প্রায় সকল রাস্তা পাকা হয়ে গেছে। তিনি বলেন এখন আর কাঁচা রাস্তা খুজে পাওয়া যায় না। তিনি এসময় ইসলামপুর ঈদ গাঁ মাঠে এক লক্ষ ও ভাষানচর মসজীদের উন্নয়নে এক লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন।

অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রাম শংকর রায়, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারন সম্পাদক সামচুল আলম চৌধুরী, যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ জাহিদ ব্যাপারী, অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক শেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সোরহাব হোসেন মোল্লা, জাফর আহমেদ খান, রেজাউল করিম টিপু, আজগর ফকির, মাহাবুব হোসেন তুহিন, মেহেদি হাসান জনি, রবিউল ইসলাম রবিসহ স্থানীর এলাকাবসী উপস্থিত ছিলেন।


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment