র‌্যাব-৮, ফরিদপুর কর্তৃক ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ অক্টোবর ২০১৬ ইং তারিখ ১৯২০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ উপজেলা পরিষদ এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন যৌন পল্লীর খুশী সরদারনীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর গলির মুখে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৯৩৫ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ রনি শেখ(২৮), পেশা- মাদক ব্যবসা, পিতাঃ মৃত আলম শেখ, সাং-উত্তর দৌলতদিয়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন এবং ঘটনাস্থলে উপস্থিত সাীদের সম্মূখে বিধি মোতাবেক ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর বামপাশের প্যাঁচ হতে ০১টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রতি সর্বমোট ২০০ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment