ফরিদপুরে সাংবাদিকদের সাথে র‌্যাবের মতবিনিময়

রাশীদ কাজল :
র‌্যাব-৮ ফরিদপুরের নবাগত অধিনায়ক মোঃ হুমায়ুন কবীর ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে শহরের গোয়ালচামট বাসস্টান্ড সংলগ্ন ক্যাম্পের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
নবাগত অধিনায়ক মোঃ হুমায়ুন কবীর প্রথমে উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, আপনাদের ও আমাদের কাজের ধরন একই রকম। আমি আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কমনা করি। তিনি বলেন বর্তমানে মাদক আমাদের সমাজের জন্য বড় ধরনের একটি অভিষাপ। মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধ করতে সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।
সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি নবাগত অধিনায়ক কে স্বাগত জানিয়ে তার বক্তব্যে বলেন, সারাদেশের ন্যায় ফরিদপুরের র‌্যাব সুসামের সাথে কাজ করে আসছে। তিনি এ সুনাম ধরে রাখার আহবান জানান।
সভায় আরো বক্তব্যে রাখেন সাংবাদিক হাসানউজ্জামান, সাংবাদিক সাজ্জাদ হোসেন বাবু, মনিরুল ইসলাম টিটো প্রমুখ। এসময় সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক কে এম রুবেল, সাংবাদিক রাশীদ কাজল, সাংবাদিক রুবেল হোসেনসহ সাংবাদিক ও র‌্যাবের অফিসাররা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment