চৌদ্দা বছর বয়সে ফরিদপুর বৈশাখীনাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নাট্যকার নির্দেশক মোহাম্মদ আলী রুমী ( রুমী ভাই ) কে ভালবেসে মঞ্চ নাটককে ভালবেসে ফেললাম । তারুণ্য এবং যৌবনের মাঝামাঝি সময়ে নাটকের প্রেমে পড়ে প্রিয়তমা প্রেয়সী বৈশাখীর থেকে নাটক নিয়ে মানবতার চেতনা পেলাম রুমী ভাই এর কাছ থেকে , নাটক নিয়ে সমাজের কাছে দায়বদ্ধতার শ্লোগান শিখলাম বৈশাখ আর রুমী ভাইয়ের নিকট থেকে। লোভ লালসা একটাই, মানুষের ভালবাসা পেতে চাই , রুমী ভাইয়ের আদর্শ , নীতি বাক্য , নির্দেশনা মেনে চলতে গিয়ে খেয়াল করলাম মানুষের ভালবাসা সামান্য হলেও প্রাপ্তি হচ্ছে। এই রুমী ভাই আমার নাট্যগুরু । যদী সাজ্জাদ আলম ভালো অভিনয় করে থাকে তবে তা গুরুর কৃপা ,যদী সে ভালো নির্দেশনা দিতে পারে তবে তা গুরুর দান । সে যদী মঞ্চ নাটকে একটি পরিচিত নাম হয়ে থাকে তবে তা গুরুর নাম ভরসা ।
উরিদপুর বৈশাখী নাট্য গোষ্ঠীতে গুরু ( রুমী ভাই) যাদের বেশী ¯েœহ করতেন , বোধকরি ঐ সময়টাতে ¯েœহ লাভে শীর্ষে ছিলাম আমি । এমন মনোবল নিয়েই গুরু প্রেমে মত্ব হয়ে নাটককে জীবনের দেহের একটি অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছি। তা না হলে গুরুহীন সাজ্জাদ আলম হয়ে যেত বোয়ালমারীর এই নাটক পাড়ায় । নাটকে গানে সাহিত্যে সাংস্কৃতিতে ধর্মে কর্মে শিক্ষায় গুরু নেই যার , শুরু নেই তার । আছে শুধু তার ধ্বংস , পতন এবং দুঃসময়। নাটক করো গুরু নেই , গান গাও গুরু নেই , দীক্ষা নাও গুরু নেই , এটা শুধুই নাটক , গান দীক্ষার সাথে তামাশা , ঠাট্টা , নোংরামী । তারপরও বলি , শ্রী চরনেষু বাবু শিব প্রসাদ রায় বলেছিলেন সব শিক্ষক গুরু হয় না , সব ছাত্র শিষ্য হয় না আমার গুরু ছিলেন মোঃ আলী রুমী । গুরু আছেন মোঃ আলী রুমি , গুরুর শিষ্য হওয়ার লোভ আজকের সাজ্জাদ আলম এর এখনও রয়েছে । না হলে যে কোন নাটক রচনা নির্দেশনাই সফল হবে না । বোয়ালমারীতেএখন আমি শুভ নাট্য সংসদ এর সভাপতি । অসংখ্য মঞ্চ নাটক , পথ নাটক , ভিডিও প্যাকেজ নাটক রচনা ও নির্দেশনা কওে যাচ্ছি । সব কিছুই সম্ভব হয়েছে বাসুদাকে পেয়েছিলাম বলে ।
সঞ্জিব কুমার বকসী (বাসু) আদর্শ শিক্ষক , আদর্শ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আর আমার শ্বাস প্রশ্বাস হৃদপপিন্ডের কম্পন । সুস্থ্য লিভার , সচল কিডনী যাকে নিয়ে চলছে , তিনি এই সাজ্জাদ আলম এর জীবন নাটকের নাট্যকার , সফল নির্দেশক। মহান ¯্রষ্টা আমাকে বসুন্ধরাতে রেখেছেন । বাসুদার অনুরোধে এটা আমি স্বীকার করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি বাসুদা ¯্রষ্টাকে অনুরোধ এবং রোগ নির্নয় নিরাময় করতে একটি সুযোগ প্রত্যাশা কওে প্রার্থনা জানিয়ে ছিলেন, স্রষ্টা দয়ালূ প্রার্থনা মঞ্জুর করে সাজ্জাদ আলম এর সুস্থ লিভার এবং সুস্থ দেহ পরিচালনার ভার অর্পন করেছিলেন । এই সমাজের সুচিকিৎসক সঞ্জিব কুমার বকসিকে। এখন সাজ্জাদ আলম নাটক রচনা করেন আল্লাহর ইচ্ছায় । নাটক পরিচালনা করেন আল্লাহর ইচ্ছায় । অভিনয় করেন আল্লাহর ইচ্ছায় । উছিলা বাসুদা । এখন বাসুদা কি সাজ্জাদ আলম এর কাছে মৃত হতে পারে ? এখন রুমি ভাই কি সাজ্জাদ আলমকে ছাড়তে পারে ? ফরিদপুরের রুমী ভাই আমার নাট্যগুরু বোয়ালমারীর বাসুদা আমার নাট্য জীবন।
(লেখাটি ৮ জুন ২০০৩ ইং তারিখে সাপ্তাহিক চন্দনায় প্রকাশিত হয়েছিল )

0 comments :
Post a Comment