ফরিদপুর প্রতিনিধি :
দেশীয় পিঠার কৃষ্টি রক্ষায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী ডিগ্রী কলেজে হয়ে গেল দিনভর পিঠা উৎসব।
নবকাম পল্লী ডিগ্রী কলেজের মাঠে আয়োজিত এ পিঠামেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
বুধবার সকাল থেকে শুরু হওয়া এ মেলা শেষ হয় সন্ধ্যায়।
নবকাম পল্লী ডিগ্রী কলেজ আয়োজিত পিঠামেলা উৎসবের আহ্বায়ক এম ডি মিজানুর রহমান জানান, মেলায় ১৫ টি স্টল স্থাপন করা হয়েছে। এছাড়া চিতই পিঠা, দুধ পাকান পিঠা, চাল কুমড়ার মোরাব্বা, পাটি সাপটা, ভাপা পিঠাসহ অর্ধশত প্রকারের পিঠার প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
এদিকে পিঠামেলায় স্টল প্রদানকারীরা জানান, এ আয়োজনের মধ্য দিয়ে নতুন নতুন পিঠা তৈরি সম্পর্কে জানতে পারা ও পরিচিত হওয়া যায়। #
0 comments :
Post a Comment