ফরিদপুর প্রতিনিধি :
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাকের পার্টি সকল উপজেলায় প্রার্থী দেবে। রোববার সন্ধ্যায় তিনি ফরিদপুরে গোয়ালচামট এলাকায় কর্মী সমাবেশে এ দাবী করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৪৭বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে সহজ সরল মানুষের ভোট দিয়ে প্রতারিত হয়ে আসছে। জাকের পার্টি সাধারণ মানুষকে রাজনৈতিক মুক্তি দিতে চায়। দেশে স্বাধীন হলেও আজও মানুষের মুক্তি মেলেনি। মানুষ এখনো গুন্ডা আর অস্ত্রবাজদের হাতে বন্দি। তিনি আরো বলেন, আত্ম অধিকার রক্ষায় এদেশের সাধারণ মানুষ বার বার অস্ত্র হাতে তুলে নিয়েছে।
বিশ্ব উরস শরীফ উপলক্ষ্যে জেলা জাকের পার্টি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে পবিত্র মিশন ও ইসলামী জলসায় জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সাল। #

0 comments :
Post a Comment