সালথায় ইউপি স্থায়ী কমিটি সদস্যগণের কার্যপরিধি ও সভা আয়োজন বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ

মনির মোল্লা : ফরিদপুরের সালথায় ইউনিয়ন পরিষদ স্থায়ী কমিটি সদস্যগণের কার্যপরিধি ও সভা আয়োজন বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করেন সালথা উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক বেগম রোকসানা রহমান।
অন্যান্যদের মধ্যে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু প্রমূখ উপস্থিত ছিলেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment