ফরিদপুর প্রতিনিধি : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা এবং কল্যান ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুরের বেসরকারি শিক্ষকবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। পরে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির, ফরিদপুর আঞ্চলিক কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আবু জাফর শেক, মহিলা বিষয়ক সম্পাদিকা সায়েদুন নাহার পান্না, সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি একেএম ইউসূফ আলী, সাধারন সম্পাদক জয়নুল আবেদীন, বায়তুল মোকাদ্দেস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সামছুন নাহার, মহিম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, হিতৈষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, আমাদের স্কুল মঙ্গলকোটের প্রধান শিক্ষক শাঞ মোঃ আক্কাস প্রমুখ বক্তব্য রাখেন।
বোয়ালমারী (ফরিদপুর) থেকে নুর ইসলাম জানান, মাধ্যমিক পর্যায়ের এমপিওভূক্ত শিক্ষকদের বেতন থেকে দশ শতাংশ টাকা কর্তন না করা, শিক্ষাকে জাতীয়কনণসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার (২৫.০৪.১৯) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালমারী উপজেলা শাখা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষক নেতারা। এর আগে চৌরাস্তার বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের পাদদেশে দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা। বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মৃধা আবুল হাশেম সিদ্দিকী, যুগ্ম সাধারন সম্পাদক অসিত কুমার গুহ, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমীর সহকারী প্রধান শিক্ষক ও সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, শিক্ষক নেতা তপন কুমার দত্ত প্রমুখ। #

0 comments :
Post a Comment