ফরিদপুরে জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবী গৃহবধুর

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার বড়খারদিয়া গ্রামের ইনু মিয়ার স্ত্রী বাসনা বেগম নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবী জানিয়েছে। রোববার সকালে ফরিদপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলনে এ দাবী জানানো হয়।
লিখিত বক্তব্যে বাসনা বেগম উল্লেখ করেন, একই গ্রামের মো. কামাল মিয়ার ৭৫ শতাংশ জমি এক লক্ষ ৭৫ হাজার টাকার বিনিময়ে সরল বিশ্বাসে মৌখিক চুক্তিতে বন্দকী রাখা হয়। পরবর্তীতে কামাল মিয়া ওই চুক্তি অস্বীকার করলে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্যের সৃষ্ঠি হয়। এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে গত ১২ মে কামাল গংরা লোকজন নিয়ে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর ও এক নারীর শ্রীলতাহানী করে। এনিয়ে মামলা করলে কামাল ক্ষুব্দ হয়ে মামলা তুলে নিয়ে চাপ প্রয়োগ ও ফের হামলার হুমকী দেয়। এতে ওই গৃহবধু নিজ ও পরিবারের সদস্যদের জীবন হুমকীতে রয়েছে দাবী করে তাদের জীবনের নিরাপত্তা এবং ঘটে যাওয়া ঘটনাগুলো ন্যায় বিচার দাবী করেন।

সাংবাদিক সম্মেলনের প্রবাস থেকে দেশে ফেরা স্বামী ইসু মোল্লা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment