ফরিদপুর সদর হাসপাতালে ভূল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুর সদর হাসপাতালে ভূল চিকিৎসায় দশ মাস বয়সী সিয়াম নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির মাতা তানিয়া বেগম। শিশু সিয়ামের পিতার নাম ইয়ার আলী। তাদের বাড়ী গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার বনগ্রামে। রোববার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে।
শিশুটির মা তানিয়া বেগম জানান, তার দশ মাস বয়সী শিশুপুত্র সিয়াম শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে শনিবার বিকালে ফরিদপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তি করার পর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ হিস সায়াদের তত্বাবধানে চিকিৎসা শুরু হয়। রাত থেকেই সিয়ামের শ্বাসকষ্টজনিত সমস্যা কমতে থাকে। রোববার সকালে সুস্থ্য হয়ে যায় সিয়াম। সকাল ১০টা দিকে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হান্না বিশ্বাস ফের সিয়ামকে একটি ইনজেকশন দেওয়ার সাথেই সিয়ামের মৃত্যু হয়।

এদিকে সিয়ামের মৃত্যুর পর পরই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হান্না বিশ্বাস হাসপাতাল থেকে সড়ে পড়েন। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

হাসপাতালের আরেক সিনিয়র স্টাফ নার্স চন্দনা চৌধুরী জানান, সিয়াম সুস্থ্য হয়ে উঠছিল, সকালে এ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার পরেই তার মৃত্যু হয়। বুঝতে পারছিনা কি করে এমন হলো।

সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ হিস সায়াদ জানান, আমার তত্বাবধানেই শিশুটির চিকিৎসা চলছিল। এ্যান্টিবায়োটিক ও গ্যাসের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সুস্থ্যও হয়ে উঠছিল সিয়াম। তিনি জানান, সকালে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়। কোনো ভূল চিকিৎসায় শিশু সিয়ামের মৃত্যু হয়নি।  #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment