ফরিদপুরে ৪র্থ শ্রেণীর শিশু ধর্ষণের শিকার

নাজিম বকাউল, ফরিদপুর :
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দামদরদী গ্রামের লাবলু শেখের চতুর্থ শ্রেণীর কন্যা (১০) কে একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র শরিফুল শেখ (২২) শুক্রবার দুপুরে জোরপূর্বক ধর্ষণ করে। শিশু কণ্যাটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে মাকে ঘটনাটি খুলে বললে এলাকাবাসী এ বিষয়ে মধুখালী থানায় মামলা করতে গেলে মধুখালী থানা পুলিশ সারা দিন বসিয়ে রেখে রাতে ধর্ষণ চেষ্টার একটি মামলা রুজ্জু করে বলে জানান ধর্ষিত শিশুর পিতা লাবলু শেখ। ধর্ষিত শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে। 
শিশুর পিতা লাবলু শেখ আরো জানান, থানায় ধর্ষণ মামলা করতে গেলে থানা পুলিশ গরিমসি করে এবং দুপুর থেকে রাত পর্যন্ত আমাকে বসিয়ে রেখে পরবর্তীতে ধষর্ণের চেষ্টার একটি মামলা রজু করেন। তিনি আরো বলেন, আমরা পুলিশ কর্তৃপক্ষকে আমার শিশু কন্যাকে ডাক্তারি পরীক্ষা করানো অনুরোধ জানাই। থানা কর্তৃপক্ষ পরীক্ষা-নিরিক্ষা না করেই আমাদেরকে থানা থেকে বের করে দেয়। তার প্রশ্ন পুলিশ কি করে পরীক্ষা না করেই কিভাবে বুঝল শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। 
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, শিশুটির পিতা বাদি হয়ে একটি মামলা করেছেন। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment