চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর মোহন মিয়া ও চর মৈজদ্দিন মৌজার ৫০০ একর জমি অধিগ্রহনের মাধ্যমে সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে চরবাসি। উক্ত দুটি চরের বিস্তৃন্ন ৫০০ একর জমি অধিগ্রহনের মাধ্যমে ১০০ মেগাওয়াট গ্রীড কানেকটেড সোলার পিভি পাওয়ার প্লান্ট স্থ্পনের প্রস্তুতি চলছে বলে জানায় প্রকল্পটির শংশ্লিষ্ট এক কর্মকর্তা। তারই প্রতিবাদ জানিয়ে নিজেদের বসত ভিটে ও ফসলী জমি রক্ষায় উক্ত চরের রমেশ বালার ডাঙ্গী ফসলী জমির সামনে কয়েক শত নারী পুরুষ ১৪ অক্টোবর শুক্রবার বিকেলে এ মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেয়। উক্ত মানব বন্ধন কর্মসূচিতে ভূমি মালিকগন বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিতে শংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের নিকট জোর দাবী জানান।
জানা যায় উক্ত চরের ভূমি অধিগ্রহনে মালিকদের আপত্তি থাকায় গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া সরেজমিন স্থানটি ঘুরে জমি অধিগ্রহন শুনানী কার্যক্রম সম্পন্ন করেন। এবং চরবাসির সকল সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং আইন অনুযায়ী তাদের বাসস্থান সহ চাষাবাদের জমির ন্যায্য মুল্য নিজ হাতে ভূমি মালিকদের হাতে তুলে দেওয়ার আস্বাস দেন।

0 comments :
Post a Comment