ফরিদপুরে প্রথম মডেল ভুমি অফিসের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের সদরপুরে প্রথম মডেল উপজেলা ভুমি অফিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার মো. হেলালুদ্দীন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে তানজিয়া সালমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশীদ, ডিডি, এলজি আনম আব্দুস সবুর, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা রহমান, সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সরোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। 

ঢাকা বিভাগীয় কমিশনার মো. হেলালুদ্দীন আহমেদ জানান, ভুমি সংক্রান্ত সেবা সহজতর করতে ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের তেরটি উপজেলায় মডেল ভুমি অফিস করা হবে। তিনি জানান, এই কার্যক্রম সফল হলে ভবিষ্যতে দেশের সকল ভুমি অফিস একই নীতি অনুসরণ করা হবে।

উপজেলা ভুমি অফিসের কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষ রোপন শেষে বিভাগীয় কমিশনার সদরপুর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। #



Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment