ফরিদপুরের ভাঙ্গায় শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ, চারটি ঘর ভষ্মিভুত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাইশাখালীতে ঘরে আগুন ধরিয়ে স্কুল পড়–য়া এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাব্বির হোসেন শান্ত¦ (১২)। সে বাইশখালী গ্রামের মো. আমির হোসেনের পুত্র ও ভাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।

নিহতের পরিবার জানান, একটি মামলায় সাক্ষী দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে মতবিরোধ চলছিল শিশুটির বাবার। একাধিকবার বাড়ীঘর পুড়িয়ে দেয়ার হুমকীও হয় তাদের (প্রতিপক্ষের) পক্ষ থেকে। রোববার মধ্যরাতে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে ঘরের মধ্যেই পুড়ে মারা যায় শিশুটি। তারা জানান, আগুনে চারটি ঘর ভষ্মিভুত হয়। ঘরের মধ্যে রক্ষিত নগদ অর্থ, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে যায়। নিহতের পরিবারের দাবী আগুনের সুত্রপাত হওয়ার মত কোন উপাদান ওই ঘর ও তার আশেপাশে ছিলনা। শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আমরা রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থঅ নেয়া হবে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment