ফরিদপুর প্রতিনিধি :
বিশ্ব নেতাদের প্রতি রোহিঙ্গাদের পাশে দাড়ানোর আহ্বানে ফরিদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
শনিবার দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন ও শোভাযাত্রা করে।
ফরিদপুর প্রেসকাবের সামনে মুজিব সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তারা রোহিঙ্গাদের উপর নিপিড়নের চিত্র তুলে ধরে তাদের পাশে দাড়ানোর আহ্বান জানান। #
0 comments :
Post a Comment