ফরিদপুরের সদর উপজেলার বাইপাস সড়কে বেপরোয়া পিকনিকের বাস খাদে পড়ে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরো অন্তত ৩৭জন আহত হয়। শনিবার ভোররাতে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মফিজুর রহমান। তার বাড়ী যশোরের মহেশপুর গ্রামে। নিহত ওই ব্যাক্তি জাগরনী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া জোনাল অফিসের ম্যানেজমেন্ট ইনফমেশন সিস্টেম বিভাগে কর্মরত ছিলেন।
আহতরা জানায়, জাগরনী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন অফিসে কর্মরত দেড় শতাধিক কর্মকর্তা কর্মচারী চারটি বাস নিয়ে কুয়াকাটায় আনন্দভ্রমনে যায়। শুক্রবার দিবাগত রাতে পিকনিকের বহরের চারটি বাস কুষ্ঠিয়ায় ফিরছিল। শনিবার ভোররাতে বহরের গড়াই পরিবহন নামের বাসটি ফরিদপুরের বাইপাস সড়কের ব্রাক্ষ্মণকান্দা এলাকায় একটি ট্রাক ওভারটেকিং করতে গিয়ে ডান পাশের খাদে উল্টে পড়ে দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই এনজিওকর্মীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৩৭জনকে ফমেকে চিকিৎসা দেয়া হয়েছে।
কোতয়ালী থানা পুলিশের সেকেন্ড অফিসার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বহরের সহযাত্রী সিদ্দিকুর রহমান আহত যাত্রীদের উদৃতি করে জানান, বেপরোয়া গতির কারণেই এ দূর্ঘটনা ঘটেছে। এছাড়া দূর্ঘটনার আগেও একাধিকবার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় পতিত হতে যায় বাসটি। #
0 comments :
Post a Comment