মধুখালীতে আওয়ামী লীগের জনসভা

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
বৃহস্পতিবার রাতে মধুখালী উপজেলার মিরেরর কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের দুটি পৃথক জনসভা অনুষ্ঠিত  হয়েছে। 

নবগঠিত কামালদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  মোঃ আব্দুর রহমান এমপি । 
প্রধান অতিথি মো. আব্দুর রহমান জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখা এবং সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

তিনি আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করলে উপস্থিত জনগণ দুৃই হাত তুলে তাকে সমর্থন জানান। জনসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইসাহাক হোসেন, কামালদিয়া ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুল বাসার, কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মিয়া, আতিয়ার রহমান, জলিল মল্লিক, বিল্লাল হোসেন প্রমুখ। 
জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিব, মধুখালী পৌর আ‘লীগের সভাপতি হাজি মোহাম্মাদ আলী মিয়া, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমুখ। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment