ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদীতে পিকআপের চাপায় টহলরত পুলিশের এক সদস্যের মৃত্যু হয়। এসময় এএসআই আমজাদ হোসেন, কনস্টেবল গিয়াস উদ্দিন ও মো. সায়েম নামের তিন সদস্য সামান্য আহত হয়। নিহত ও আহতরা সবাই ভাঙ্গা থানায় কর্মরত ছিলেন। সোমবার মধ্যরাতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম মোতালেব চাকলাদার। সে ভাঙ্গা থানায় কন্টেবল পদে নিয়োজিত ছিলেন। নিহতের বাড়ী মাদারীপুর জেলার রাৗজর থানায়।
ফরিদপুরের ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম জানান, সোমবার দিবাগত মধ্যরাতে ওই এলাকায় কয়েকজন পুলিশ সদস্য টহলরত ছিল। রাতে ওইস্থানে অবস্থানকালে একটি পিকআপ অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পুলিশ কনস্টেবল মোতালেব হোসেনকে চাপা দেয়। অন্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, এঘটনায় সড়ক দূর্ঘটনার মামলা হয়েছে। তিনি জানান নিহত পুলিশ সদস্য ভাঙ্গায় পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। বিকালে ভাঙ্গা থানায় লাশের জানাযা শেষে লাশ গ্রামের বাড়ী রাজৈরে পাঠানো হবে। #


0 comments :
Post a Comment