ফরিদপুরে শিশু তাজ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

ফরিদপর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আট বছরের শিশু তাজ মোহাম্মদ হত্যা মামলার রায়ে তিন আসামী যাবজ্জীবন কারাদন্ড ও দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার এ রায় দেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন হেমায়েত হোসেন (২৬), আক্তার মুন্সি (৩২) এবং শিপন সরদার (২৬)। রায় ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  হেমায়েত হোসেন উপস্থিত থাকলেও অপর দুইজন অনুপস্থিত ছিলেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাড. স্বপন কুমার পাল জানান, ২০১১ সালের ১৬ জুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা হাসামদিয়া এলাকার হারুন অর রশিদ ও হেলেনা ইয়াসমিনের একমাত্র পুত্র তাজ মোহাম্মদকে (০৮) কে হত্যার উদ্যোশে অপহরন করা হয়। এঘটনায় ১৮ জুন ২০১১ সালে শিশুটির পিতা হারুন অর রশিদ বোয়ালমারী থানা বাদী হয়ে পাচ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে আসামীদের স্বিকারোক্তি মোতাবেক ১৮ জুন তারিখে পাশ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লক্ষনদিয়া গ্রামের পাট ক্ষেত থেকে শিশু তাজের মরদেহ উদ্ধার করা হয় । 

মামলায় দীর্ঘ সাক্ষ্য ও শোনানী শেষে আদালত সোমবার দুপুরের দুই জনকে খালাস প্রদান করেন, মামলার অপর তিন আসামী হেমায়েত হোসেন (২৬), আক্তার মুন্সি (৩২) এবং শিপন সরদার (২৬) কে যাবতজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এসময় যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের আরো ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়।

এদিকে এ রায় প্রত্যাক্ষান করে নিহতের মা স্কুল শিক্ষক হেলেনা ইয়াসমিন জানান, আদালতের কাছে প্রত্যাশা ছিলো যে ভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, অনুরুপ ভাবে অপরাধীদের ফাসির আদেশ দেয়া হবে। তিনি বলেন, এ রায় আমি প্রত্যাক্ষান করছি। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment