বোয়ালমারীতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে মো. মহিদ মিয়া (২৫) নামে এক যুবক আগুনে পুড়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫.০৪.১৯) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। শুক্রবার ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠাবে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, ওই গ্রামের আবু শাহিদ মিয়ার মেজো ছেলে মহিদ মিয়া মানষিক ভারসাম্যহীন ছিল। এর আগে সে বাড়ি থেকে চলে গিয়েছিল। বাড়ির বাইরে একটি ছাপড়া ঘরে থাকতো সে। তার পায়ে শিকল বাঁধা ছিল। কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারে না। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর গুরুত্বসহকারে তদন্ত করে মৃত্যুর কারণ বের করা হবে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment