ফরিদপুর প্রতিনিধি :
অষ্টম শ্রেনী পড়–য়া স্কুল ছাত্রীকে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। বুধবার বিকালে সদর উপজেলা কানাইপুর ইউনিয়নে রায়কাইল গ্রামের আফরোজা পারভীন (১৬) কে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, ফরিদপুর কানাইপুর ইউনিয়নের রায়কাইল গ্রামের বাসিন্দা দুলাল মোল্যার কন্যা আফরোজা পারভীন (১৬) সঙ্গে মধুখালি উপজেলার গাজনা গ্রামের হযরত আলী পুত্র মোর্শেদ মোল্যার (৩০) বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে সেখানে উপস্থিত হই। আতপর বিয়ের আয়োজন বন্ধ করে কনের পিতার কাছ মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়। তিনি জানান, ওই মেয়েটিকে স্কুলে পাঠানোর আদেশও দেয়া হয় ভ্রাম্যমান আদালত বসিয়ে। এসময় উপজেলা সমাজ অফিসার মাহাবুর রহমান, কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। #

0 comments :
Post a Comment