ফরিদপুর প্রতিনিধি :
দেশের বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত পথভোলা ১০ শিশুর দিন কাটছে ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে। শৈশবে পরিবার হারানো এসব শিশুরা ফিরে যেতে চায় তাদের পরিবারের কাছে। থাকতে চায় মা-বাবার ¯েœহ মমতার বেগাজালে।
ঢাকার ৭ থেকে ৮ বছরের শিশু সিদ্দিক নানির সাথে বাজারে যাওয়ার পর হারিয়ে যায়। আর মিম শুধু তার নামই বলতে পারে। ফেনির ১১ বছরের আরিফ মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার এক পর্যায়ে হারিয়ে যায়, আর ফিরে যেত পারেনি বাড়ী। এমনি নানাভাবে দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে পুলিশের মাধ্যমে স্থান হয়েছে ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে।
পথভোলা এসব শিশুরা বেড়ে উঠছে ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে। এদের মধ্যে রয়েছে ০২ থেকে ১২ বছরের শিশু। কেউ কেউ রয়েছে দুই বছর ধরে। নিরাপদ আবাসন কেন্দ্রে খাবারও বিনোদনের অভাব না থাকলেও রয়েছে মা-বাবা ও পরিবারের সদস্যদের না দেখার কষ্ট। শিশু বয়সে কষ্টকে সাথি করে বেড়ে ওঠা শিশুরা চায় তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে।
শিশুদের লালনকারী আয়া জানান, সবসময়ই পথভোলা এসব শিশু মা-বাবার কাছে ফিরে যেতে উদগ্রীব।
ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রের উপ-তত্বাবধায়ক এম এ মান্নান জানান, কিছুদিন পূর্বে কয়েকজন শিশুর ছবি সম্বলিত পোষ্টার ছাপিয়ে তা বিভিন্ন জেলায় প্রেরণ করার পর দুই শিশু ফিরে যেতে পেরেছে তাদের পরিবারের কাছে। এসব শিশুদের পারবারের কাছে ফিরিয়ে দিতে তিনি প্রচার মাধ্যমের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন।
অল্প বয়সে মা-বাবার ¯েœহ বঞ্চিত এসব শিশুদের আপন পরিবারে ফিরিয়ে দিতে সরকারকেই অগ্রণী ভুমিকা নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০



0 comments :
Post a Comment