অশ্লীলতার সাজা

এক যুবককে উলঙ্গ করে রাস্তায় হাঁটালেন ভারতের একদল মহিলা। এক কিশোরীকে মোবাইল ফোনে বিরক্ত করার অভিযোগে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, এক কিশোরীকে ফোনে বিরক্ত ও অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ তোলেন এক যুবকের বিরুদ্ধে। তারপর ওই যুবককে উলঙ্গ করে রাস্তায় হাঁটান মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নারী কর্মীরা।

গতকাল শনিবার এই ঘটনার একটি ছবি প্রকাশিত হয়। তারপর এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় মহারাষ্ট্রের থানেতে। ওই যুবক অপরিচিত মেয়েদের ফোন নম্বর জোগাড় করে তাদের নানাভাবে বিরক্ত করত। এ ছাড়াও ওই ফোন নম্বরে অশ্লীল সব মেসেজ ও ছবি পাঠাত।

এ বিষয়ে  মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নারী কর্মীরা পুলিশকে জানানোর পরও কোন লাভ হয়নি। তারপর পরিকল্পনা করে ওই যুবককে আটক করে নারী কর্মীরা। এরপর তাকে উলঙ্গ করে গণধোলাই দিয়ে রাস্তায় হাঁটানো হয়।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment