ফরিদপুরে সংরক্ষণশীল কৃষি প্রযুক্তির মাধ্যমে ভূট্টা উৎপাদনের উপর কৃষক সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি :
ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় আর্ন্তজাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট), আইডিই বাংলাদেশ এবং স্থানীয় সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর মাধ্যমে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে সিসা-এমআই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। গত ৮ জুন সিমিট বাংলাদেশ, স্থানীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও সহযোগী সংস্থা এসডিসি এর যৌথ উদ্যোগে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্্রাক্ষ্মনকান্দা গ্রামে সংরক্ষনশীল কৃষি প্রযুক্তির মাধ্যমে ভূট্টা উৎপাদনের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ খালেদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মধুখালী, ফরিদপুর । এছাড়া সিমিট বাংলাদেশ ফরিদপুর অঞ্চলের হাব কো-অর্ডিনেটর কৃষিবিদ সুব্রত সরকার, কৃষি উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো: জাকারিয়া হাসান, স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 
এসডিসি এর প্রকল্প সমন্ময়কারী কৃষিবিদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশ এ সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জনাব হাবিবুর রহমান। সমাবেশে আগত শতাধিক কৃষক-কৃষানী ও ¯’ানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে সংরক্ষনশীল কৃষি উন্নয়নে কৃষি যন্ত্রপাতি যেমন- পাওয়ার টিলার চালিত বীজ বপন যন্ত্র, ফসল কাটার যন্ত্র রিপার এর গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে মতবিনিময় করা হয়। কৃষি যান্ত্রিকীকরনের মাধ্যমে স্থায়ীত্বশীল কৃষি বাস্তবায়নের জন্য কৃষকদের প্রতি আহবান জানান জনাব সুব্রত সরকার এবং প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ খালেদা পারভীন কৃষি যান্ত্রীকিকরনে সিমিটের উদ্যোগের প্রশংসা করে বলেন সংরক্ষনশীল কৃষি উন্নয়ন ছাড়া কৃষিকে এগিয়ে নেওয়া যাবে না এবং কৃষি যান্ত্রিকীকরনের মাধ্যমেই সংরক্ষনশীল কৃষি বাস্তবায়ন করতে হবে। 
সমাবেশে সংরক্ষণশীল কৃষি প্রযুক্তির মাধ্যমে ভূট্টা , গম, মুসুর ও পাট ইত্যাদি উৎপাদন প্রযুক্তি সরেজমিনে উপস্থিত কৃষকদেরকে দেখানো হয় এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। কৃষকগণ কম খরচে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল চাষে আগ্রহী হন। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment