ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেয়াগ্রামে জমিজমা বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এঘটনা ঘটে।
নিহতের নাম মো. রাজ্জাক মৃধা। সে উপজেলার ময়না ইউনিয়নের কেয়া গ্রামের বাসিন্দা ও ৭১ এর মুক্তিযোদ্ধা।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিবেশী রেবেকা বেগমের (৫৫) সাথে বিরোধকৃত জমির গাছ থেকে কাঁঠাল কাটার সময় বাক বিতন্ডার এক পর্যায়ে রেবেকা গেম প্রতিপক্ষ রাজ্জাক মৃধাকে বটি দিয়ে গলায় কোপ দিলে র্গ্ররক্তর আহত হয়। বড়ীর লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলী তাকে মৃত ঘোষনা করেন।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. শহিদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠ নো হয়েছে। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

0 comments :
Post a Comment