রাজবাড়ীর ডিবি পুলিশের সদস্যরা আজ বুধবার সন্ধ্যায় জেলা শহরের ভাজনচালার লেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি উদ্ধার করার পাশাপাশি হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৫টি মামলার আসামী আশরাফুল হক ইনসানকে গ্রেপ্তার করেছে। সে শহরের বিনোদপুর কলেজপাড়া গ্রামের মুকুল ড্রাইভারের ছেলে।
সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম-এর নির্দেশে জেলা ডিবি পুলিশের এসআই নিজাম উদ্দিন, এসআই কামাল হোসেন ভুইয়া, এএসআই ফকির হাসানুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা আজ সন্ধ্যায় জেলা শহরের ভাজনচালার লেকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৫টি মামলার আসামী আশরাফুল হক ইনসানকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় পাকিস্তানের তৈরী একটি রিভলবার এবং তার ৩ রাউন্ড গুলি।

0 comments :
Post a Comment