মোঃ সেকেন্দার আলম, আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনে ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমী প্রাঙ্গনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. মনিরুজ্জামান ইকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আ’লীগ নেতা ও গোপালপুর ইউনিয়ন আ’লীগের মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী ইনামুল হাসান, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান মিজান প্রমূখ।
এ সময় আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, কামারগ্রাম কাঞ্চন একাডেমীর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, গোপালপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি খান কামরুল ইসলাম ফজর, উপজেলা প্রেসকাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম রোজী, উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম, আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা টাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম, গোপালপুর ইউপি ছাত্রলীগের সভাপতি মো. রোমানুজ্জামান রোমান ও ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments :
Post a Comment