রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার

সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকা থেকে দুটি শ্বেতপাথরের রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মূর্তি উদ্ধারের তথ্য জানিয়েছে।

৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন ভোমরা বিওপি থেকে সুবেদার মো. সিরাজুল গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিজিবির একটি টহল দল ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে  থেকে মালিকবিহীন দুটি শ্বেতপাথরের রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করে।

ধর্মীয় গুরুত্বের বিবেচনায় মূতি দুটি খুলনার প্রতœতত্ত্ব বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment