ফরিদপুর প্রতিনিধি :
দেশের বিভিন্ন স্থানে সংগঠিত টার্গেট কিলিং বন্ধ ও হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে বিচারের দাবীতে ফরিদপুরে মানববন্ধন করেছে “আমরা ফরিদপুরবাসী”।
শনিবার সকালে ফরিদপুর প্রেসকাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে সাংবাদিক পান্না বালা, অধ্যাপক মো. শাহজাহান, মো. আজহারুল ইসলাম, আ ন ম ফজলুল হাদী সাব্বির, আসমা আক্তার মুক্তা, কামরুজ্জামান সোহেল, আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে দেশজুড়ে সংগঠিত করা টার্গেট কিলিং বন্ধের দাবী জানান। এসময় তারা কিলিংয়ের সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবী জানান। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

0 comments :
Post a Comment