জুমার খুতবা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক :
 সরকারের ঘোষণার কারণে বিতর্ক এড়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে আগামীকাল শুক্রবার জুমার খুতবা নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।


ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সব মসজিদে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়।

জুমার নামাজের আগে খতিব বা ইমামরা মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কী বলবেন তার বিস্তারিত লিখিত বয়ানও পাঠানো হয়েছে।


ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিন বলেন, ইফার পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া খুতবা দেশের সকল মসজিদে অনুকরণ ও অনুসরণ করার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আগামীকাল শুক্রবার বায়তুল মোকাররমে জুমার খুতবার বক্তব্য কী হবে তাও নির্দিষ্ট করা হয়েছে।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment