ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে কৃষক পরিবারকে প্রশাসন কর্তৃক হয়রানি না করার দাবীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কয়েকশত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, তিন নং ওয়ার্ঢ সভাপতি মো. সৈয়দ আলী শেখ, আ’লীগ নেতা তরিকুল ইসলাম, সিনিয়র সহ সঞভাপতি মো. বিল্লাল মোল্লা, সাবেক সেনা সদস্য আয়ুব আলী শেখ, ভুক্তভাগী ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, জাকিয়া সুলতানা, সোহেলী বেগম বক্তব্য রাখেন।
বক্তারা জানান, প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ র্যাবকে প্রভাবিত করে ওই যুবককে তিনবার গ্রেফতার করায়। ভবিষ্যতে এঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর দাবী জানানো হয় মানববন্ধন থেকে। একই সাথে অহেতুক হয়রানির সাথে সম্পৃক্তদের তদন্ত পূর্বক সনাক্ত করে ব্যবস্থা গ্রহনের দাবীও জানানো হয় মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন থেকে। #

0 comments :
Post a Comment