ফরিদপুরের জনপদ জঙ্গীবাদ বিরোধী কর্মসূচীতে মুখর

স্বতস্ফুর্ত অংশগ্রহনে গ্রামে গ্রামে হচ্ছে প্রতিরোধ কমিটি
ফরিদপুর প্রতিনিধি :
জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সভা, সমাবেশ ও মানববন্ধনসহ নানা কর্মসূচীতে মুখর ফরিদপুরের জনপদ। ইসলামের নামে জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ। আর এধরনের কর্মকান্ডকে রুখে দিতে জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহনে ফরিদপুরের সকল উপজেলা, বিভিন্ন ইউনিয়ন  ও ওয়ার্ড পর্যায়ে গঠিত হচ্ছে কমিটি।

বুধবার বিকালে জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আদমপুরে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতামূলক সভার আলোচনাপর্ব শেষে গঠন করা হয় এক নং ওয়ার্ড কমিটি। ওই সভায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। সভা থেকে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় প্রত্যয় ব্যক্ত করা হয়। 

কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী জানান, শুধু আদমপুর নয় জেলা জুড়েই জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহনে গঠিত হচ্ছে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কমিটি।  

স্থানীয় আলেম ওলামাসহ এলাকাবাসী মনে করেন শান্তির ধর্ম ইসলাম কোন ধরণের উগ্রতায় বিশ্বাস করেনা। তাই জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে মানুষ।

জনপ্রতিনিধিরা মনে করেন, স্থানীয়দের দিয়ে কমিটি গঠন করায় স্বতস্ফুর্ততা বাড়ছে। কমিটির অন্তর্ভুক্তরাই এলাকাবাসীকে সচেতন করতে ভুমিকা রাখছে বলেও দাবী অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়নের জঙ্গী প্রতিরোধ কমিটির সভাপতি আবু সাঈদ চৌধুরী বারীর। তিনি মনে করেন, এতে সামাজিক ভাবে সচেতন হচ্ছে মানুষ।

সমাজ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মুলে গঠিত কমিটিকে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস পুলিশ প্রশাসনের। জেলা পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, ওই কমিটির সাথে প্রশাসন সমন্বয় করে কাজ করবে। এতে জঙ্গীবাদ নির্মুল হবে সমাজ থেকে।

বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনকারীরা মনে করেন লাখো শহীদের রক্তে কেনা বাংলার মাটিতে জঙ্গী ও সন্ত্রাসবাদীদের কোন স্থান থাকতে পারেনা। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment