ফয়েজ আহমেদ বিসিআইএল'র ডাইরেক্টর নির্বাচিত

সরকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তালিকাভুক্ত বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স(সাধারণ বীমা)লি: এর পরিচালনা পর্ষদের ডাইরেক্টর নির্বাচিত হয়েছেন ফরিদপুরের বিশিষ্ট সমবায়ী ও সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ ।
সম্প্রতি রাজধানীর মতিঝিলস্থ বিসিআইসি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় তাঁকে নির্বাচিত ঘোষনা করেন কর্তৃপক্ষ ।
উক্ত কোম্পানীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুন:নির্বাচিত হয়েছেন যথাক্রমে আলহাজ্ব আবুল কাশেম ও নুরুল আলম ।
উল্লেখ্য, ইতিপূর্বে শেখ ফয়েজ আহমেদ দেশের অন্যতম শীর্ষ বীমা কোম্পানী ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট পদে ১ বছর দায়িত্ব পালন করেছেন । বর্তমানে তিনি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি:,ফরিদপুর এর সভাপতি’র দায়িত্ব পালন করছেন । এ ছাড়া,তিনি ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি,ফার্স্টবিডি নিউজ২৪ ডটকম এর সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহিত জড়িত রয়েছেন ।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment