-- নারায়ণচন্দ্র সরকার
_____________________
আর কত আঘাত হানিবে তুমি ?
পরাভূত হইনি তোমার কালো হাতের আঘাতে !
তুমিতো জাননা ---
তোমার প্রতিটি আঘাতে যতনা হয়েছে ক্ষতি ;
তার চেয়ে বেশি তুমি করেছো প্রতিবাদী
করেছো আরো প্রতিরোধী !
পরাভূত হইনি তোমার কালো হাতের আঘাতে !
তুমিতো জাননা ---
তোমার প্রতিটি আঘাতে যতনা হয়েছে ক্ষতি ;
তার চেয়ে বেশি তুমি করেছো প্রতিবাদী
করেছো আরো প্রতিরোধী !
প্রথম যেদিন দেখেছিলে ভূবন আলো
বেড়েছিলে দিনে দিনে ---
সকলেরে কতনা বেসেছিলে ভালো !
হটাৎ তুমি পোশাক পরিলে কালো
বিলীন হলে ঘনান্ধকারে !
বেড়েছিলে দিনে দিনে ---
সকলেরে কতনা বেসেছিলে ভালো !
হটাৎ তুমি পোশাক পরিলে কালো
বিলীন হলে ঘনান্ধকারে !
কি সুখ খুঁজছিলে ?
কতটা স্বার্থ করেছো সঞ্চয় ?
কি তুমি দিয়েছো সমাজে ?
বিণিময়ে বিবেক তোমাকে দিয়েছে কিছু ?
দেয়নিতো -- !
তবে কেন ঘৃণ্য স্বার্থে দিয়েছিলে জীবন বলিদান ?
মেখেছিলে কলঙ্ককালিমা নিঃষ্কলঙ্ক হেদে তোমার !
কতটা স্বার্থ করেছো সঞ্চয় ?
কি তুমি দিয়েছো সমাজে ?
বিণিময়ে বিবেক তোমাকে দিয়েছে কিছু ?
দেয়নিতো -- !
তবে কেন ঘৃণ্য স্বার্থে দিয়েছিলে জীবন বলিদান ?
মেখেছিলে কলঙ্ককালিমা নিঃষ্কলঙ্ক হেদে তোমার !
পিছন ফিরে দেখো তুমি --
সপ্তরঙের আলো-খেলায় হারিয়েছো নিজেকে !
অন্ধকার জগৎ কিছু না দিয়েছে কাহাকেও
তোমাকেও দিতে পারেনি কিছু !
অসত্যের হাতছানিতে
কালো পোশাকে জড়িয়েছো নিজেকে !
সপ্তরঙের আলো-খেলায় হারিয়েছো নিজেকে !
অন্ধকার জগৎ কিছু না দিয়েছে কাহাকেও
তোমাকেও দিতে পারেনি কিছু !
অসত্যের হাতছানিতে
কালো পোশাকে জড়িয়েছো নিজেকে !
পরিহার করে পাপজীবন
ফিরে এসো নতুন আলোয়।
কালোহাতে যাঁদের করেছো আঘাত
আপন করে নাও তাদেঁরে।
পরিধান করো শুচি-শুদ্ধ শুভ্র পোশাক।
ফিরে এসো নতুন আলোয়।
কালোহাতে যাঁদের করেছো আঘাত
আপন করে নাও তাদেঁরে।
পরিধান করো শুচি-শুদ্ধ শুভ্র পোশাক।

0 comments :
Post a Comment