ফরিদপুরে ১১৮৬ ঈদগাঁহ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রশ্রয় না দেয়ার আহ্বান

ফরিদপুর প্রতিনিধি : 
এবছর ফরিদপুরের এক হাজার একশ ৮৬টি ঈদগাাঁহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান। এসব ময়দান থেকে নামাজের পুর্বে আলোচনাসভায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রশ্রয় না দেয়ার আহ্বান জানানো হয়েছে।  

বৃহস্পতিবার সকাল আটটায় জেলা শহরের চাঁদমারীতে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

এছাড়া জাকের পার্টির আয়োজনে জেলা শহরের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় পৌর অডিটোরিয়াম প্রাঙ্গনে। সেখান থেকে পার্টির হাজার হাজার কর্মীকে ইসলামের নামে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়। 

নামাজের আগে আলোচনায় মন্ত্রী বলেন, ্ইসলাম কোন ধরণের সহিংসতা সমর্থন করেনা। শান্তির ধর্ম ইসলাম। এই শান্তির ধর্মকে ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গী তৎপরতা চালানো ঘোরতর অন্যায়। এসময় তিনি সকলকে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রশ্রয় না দেয়ার জন্যে আহ্বান জানান। 

ওই জামাতে জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর উপস্থিত ছিলেন। #




মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment