ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ ও বোগাইল নামক স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০জন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, মঙ্গলবার ভোরে ভাঙ্গার মুনসুরাবাদ নামক স্থানে একটি বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মো. দিদার নিহত হয়। মাইক্রোবাসটি গোপালগঞ্জ থেকে কাওরাকান্দি ঘাটের দিকে আর  বাসটি ঘাটের দিক থেকে গোপালগঞ্জে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত দিদারের বাড়ী সালথার শাহেদহাদী গ্রামে। 

অপর দিকে সকাল সাড়ে ৯টার দিকে বোগাইল নামক স্থানে দুটি লোকাল বাসের মুখোমুখি সংর্ঘষ হলে আহত হয় কমপক্ষে ২০জন। তাদের সকলকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা কমেপ্লেক্স হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।# 

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment