লিয়াকত আলী (লাভলু), চরভদ্রাসনে ঃ
ফরিদপুরের চরভদ্রাসনে নদী ভাঙ্গন ও বন্য পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার চরভদ্রাসন উপজেলা সভাকক্ষে এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম বাদল আমিন উপজেলা চেয়ারম্যান, জনাব পারভেজ চৌধুরী সহকারি কমিশনার (ভূমি), শফিউদ্দিন খালাসী মুক্তিযোদ্ধা কমান্ডার চরভদ্রাসন, মোঃ কাওছার হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান, তানজিলা আক্তার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, নব নির্বাচিত ইউনিয়নন পরিষদের চার চেয়ারম্যান পি.আই.ও মনোষ ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা সত্য ব্রত ঘোষ, চরভদ্রাসন থানা এস আই তোতা মিয়া, উপজেলা প্রশাসনের সকল প্রতিষ্ঠানের প্রধানগণ হাট বাজার বনিক সমবায় সমিতির সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তি বর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভায় কৃষি কর্মকর্তা এবারের বন্যায় কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। এবারের বন্যায় প্রায় ৫০ একর জমির ফসল ও বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে ইউনিয়ন চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকার ভাঙ্গন ও বন্যা পরিস্থিতি তুলে ধরেন। জোয়ারের পানি বাড়ায় পদ্মা সংলগ্ন এলাকায় ডাকাতির ভয় আতঙ্কে আছে এলাকার জনগণ।
উক্ত আলোচনা শেষে চরভদ্রাসন থানা এস.আই তোতা মিয়া বলেন নিজ নিজ এলাকায় চেয়ারম্যান গণ ইউনিয়ন পরিষদের আনছার, গ্রাম পুলিশ ও সাধারণ জনগণদের নিয়ে একটি নিরাপত্তা কমিটি গঠন করার পরামর্শ দেন এবং যে কোন সমস্যায় সরাসরি থানায় যোগাযোগ করতে বলেন এবং চরভদ্রাসন থানা পুলিশ চরভদ্রাসনের কানাইয়েরটেক, জাকিরের শুরা,এম.পি ডাঙ্গী এই ৪টি পয়েন্টে নিরাপত্তা দিতে স্থানীয়দের নিয়ে একটি তালিকা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে থানা প্রশাসন প্রতিদিন তাদের টহল জোড়দার করেছে।
সভায় উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যব্রত ঘোষ বলেন আমরা বন্যা দুস্থদের স্বাস্থ্য সেবা দিতে ৪ সদস্য বিশিষ্ট ৫ টি টিম গঠন করেছে। আমাদের এই টিম বন্যা দুর্গতদের জন্য কাজ করছে। সভায় শেষে নদী ভাঙ্গন মাঝে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এরাদুল হক।

0 comments :
Post a Comment