আলফাডাঙ্গায় ফলদ বৃক্ষমেলা

আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
“ অর্থ,পুষ্টি, স্বাস্থ্য চান দেশী ফল বেশী খান ” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে  শেষ হলো বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার দুপুর ১২টায়   ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হলরুমে উপজেলা কৃষি  দপ্তরের উদ্যোগে ফলদ বৃক্ষ মেলায় সমাপনী অনুষ্ঠানে বৃক্ষ বিক্রেতাদের মাঝে পুরস্কার  দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদের  সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো.আকবার মিয়ার পরিচালনায়  বক্তব্য রাখেন , প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের,বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম আকরাম  হোসেন, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন ,সাংবাদিক মো.আবুল বাশার  প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তি,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, শিক্ষক,নারী নেত্রী,এনজিও প্রতিনিধি, কৃষক,বৃক্ষপ্রেমিক,সরকারী কর্মকর্তা/কর্মচারীসহ সুশীল সমাজের
ব্যক্তিরা।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment