ফরিদপুরে প্রায় তিনলাখ শিশুকে ভিটামির এ খাওয়ানো হবে

ফরিদপুর প্রতিনিধি : 
আগামী শনিবার ফরিদপুরের নয়টি উপজেলার দুই লাখ ৮২হাজার নয়শ ৪১জন শিশুকে ২১শ টিকাদান কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ টীকা খাওয়ানো হবে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশান কর্মশালায় এ তথ্য জানান জেলা সিভিল সার্জন কর্মকর্তা অরুন কান্তি বিশ্বাস।

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. ফজিলাতুন্নেছা ও ইউনিসেফের জেলা পুষ্টি সাপোর্ট অফিসার আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন। 

কর্মশালায় জানানো হয়, ০৬ থেকে ১১মাস বয়সী ৪০হাজার ১০৭জন শিশুকে নিল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment