ভাঙ্গায় ২২৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক-১

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) ঃ
ফরিদপুর জেলার ভাঙ্গায় ২২৫পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক-১।
র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র‌্যাবের  একটি আভিযানিক দল শুক্রবার বিকেল সোয়া ৫ টায়  ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা গোল চত্ত্বর এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ভাঙ্গার  দণি পাড় বাস ষ্ট্যান্ড অটো মালিক সমিতি অফিস এর সামনে পাকা রাস্তার উপর একজন লোক মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল বিকেল সাড়ে ৫টায়  উল্লিখিত স্থানে   পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ কামরুল চোকদাঁর (২৭), পিতা-মোঃ সাগর চোকদাঁর, সাং-কনিকান্দা, উপজেলা -ভাঙ্গা, জেলা-ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামী তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে ০১টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রতি লালচে গোলাপী রংয়ের ২২৫ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট নিজ হাতে বের করে দেয় এবং আভিযানিক দলের সদস্যরা তার দখল হতে একটি সাদা রংয়ের ঝণগচঐঙঘণ, মডেল ই১৩র মোবাইল সেট, যাতে ০১টি গ্রামীণ সীম সংযুক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment