ফরিদপুরে বন্যা নিয়ন্ত্রন বেড়ি বাঁধ ভেঙ্গে আরো ১৫ গ্রাম প্লাবিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের পদ্মা নদীর বেড়িবাঁধ ভেঙ্গে নতুন করে আরো অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে নতুন করে আরো অন্তত ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। রোববার রাত সোয়া নয়টার দিকে এ বেড়িবাঁধ ভেঙ্গে যায়।

স্থানীয়রা জানায় আকষ্মিকভাবে, বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্তরা যে যা পেরেছে নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। ফসলসহ বাড়ীঘরের নানা আসবাবপত্র ভেসে গেছে পানিতে। চোখের সামনে সহায় সম্বল ভেসে যেতে দেখে দিশেহারা মানুষ।

অপরদিকে বাঁধে আশ্রয় নেয়া মানুষেরা বিশুদ্ধ পানি ও খাবার সংকটে রয়েছে। অবর্ণনীয় দূর্ভোগ পোহাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment