টর্নেডোতে লন্ডভন্ড ফরিদপুর
ফরিদপুর প্রতিনিধি :
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন ফরিদপুরে ভয়াবহ টর্ণেডোতে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের একজন মানুষও পূনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগীতা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বিকালে জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের আলিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টর্ণেডোতে ওই ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী (চাউল, শাড়ী, লুঙ্গিসহ নগদ টাকা) বিতরণকালে মন্ত্রী কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পরিকল্পনা মাফিক সরকার কাজ করছে।
ত্রাণ বিতরণকালে পুলিশ সুপার মো. জামিল হাসান ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২১ আগষ্ট ফরিদপুরের প্রায় ২০ টি গ্রামের উপর দিয়ে ভয়াবহ টর্ণেডো বয়ে যায়। এতে দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে নয়শ পরিবার সর্বস্ব হারায়। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
0 comments :
Post a Comment