চরভদ্রাসনে নিক্সন চৌধুরীর ব্যক্তিগত ত্রাণ বিতরণ

লিয়াকত আলী (লাভলু), চরভদ্রাসনঃ 
ফরিদপুরের চরভদ্রাসন,সদরপুর, ভাঙ্গা গণমানুষের নেতা ফরিদপুর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান নিক্সন এবারের বন্যায় সরকারের ব্যাপক ত্রাণ বিতরণের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে চরভদ্রাসনের বন্যা কবলিত দরিদ্র্য পরিবারের মাঝে ১০ কেজি করে ৪ টি ইউনিয়নে ১০ মেট্রিকটন চাল বিতরণ করেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় চরভদ্রাসন পাইলট হাই স্কুল মাঠে সদর ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ৩ মেট্রিকটন চাল বিতরণ করেন। এর আগে চরহাজিগঞ্জ এ ৩ মেট্রিকটন চর হরিরামপুরে ২ মেট্রিকটন চর ঝাউকান্দায় ২ মেট্রিকটন করে মোট ১০ মেট্রিকটন চাল বিতরণ করেন। এমপি মহোদয়ের এ ত্রাণ বিতরণ কাজক্রম পরিচালনা করেন এমপি মহোদয়ের চরভদ্রাসন প্রতিনিধি আনোয়ার আলী মোল্যা শাহজাহান মোল্যা আবুল কালাম মাষ্টার ( সাবেক মুক্তিযোদ্ধা) সামসুদ্দিন মন্ডল ( মুক্তিযোদ্ধা) সেক মনির হোসেন, মুন্নাফ সহ আরো অনেকে

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment