চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কে. এম. রুবেল, ফরিদপুর :
স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাদাহাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে ফরিদপুর এলজিইডি’র আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার বিকেলে এলজিইডি’র সম্মেলন কক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আহমেদ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. নুর হোসেন ভূঁঞা, সিনিয়র সহকারী প্রকৌশলী পিন্টু কুমার সাহা, সহকারী প্রকৌশলী শাহ্ আব্দুল আজিজ, স্বাদিউর রহমান, মোস্তাক আহমেদ, শিউলী সাহা, শাকিলা জেসমিন, আফরোজা খানম, মুঞ্জুরী আক্তার।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, রাজ কুমার বিশ্বাস, এ্যাড. জেসমিন কবির, হারুনার রসিদ, শাহাদাৎ কবির।
প্রতিযোগিতায় শুধুমাত্র এলজিইডি’র কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে-মেয়েরা অংশ গ্রহণ করেন।



Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment