লিয়াকত আলী (লাভলু),চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে আজ বিকাল তিন ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকি উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভার শুরুতে উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফারজানা সিদ্দিকা যারা ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহামন কে স-পরিবারে হত্যা করে। জাতির এই কলঙ্কময় দিনে মুজিবর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের বিরহী আত্মার স্মরণে মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন । আগামী ১৫ ই আগষ্ট জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনে দিনব্যাপী এক কর্মসূচী আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, পারভেজ চৌধূরী সহকারি কমিশনার ভূমি, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন খালাসী,ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার, থানা আওয়ামীলীগ সিনিয়র ভাইস চেয়ারম্যান (ইউপি চেয়ারম্যান) আজাদ খান, ইয়াকুব আলী, থানা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোস্তফা, থানা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন। উপজেলা পরিষদের সকল অফিস কার্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।

0 comments :
Post a Comment